গুন্ডা পাঠিয়ে বাংলা দখল করতে চায় বিজেপি , মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি সংরক্ষিত আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ মুর্মুর সমর্থনে কেশিয়াড়ি তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সমাবেশে এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন গরীব মানুষের জন্য 25 লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে । কোন গরিব মানুষ বাড়ি থেকে বঞ্চিত হবে না । গরিব মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার ।
তাজপুরে গভীর বন্দর তৈরি করা হচ্ছে। তাতে বহু মানুষের কর্মসংস্থান হবে। রাজ্যের 35 লক্ষ মানুষের দারিদ্র্য দূর হয়েছে। এবার স্টুডেন্ট কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য সাথী কার্ড তিন বছর পরপর রিনিউ করা হবে। দুয়ারে সরকার বছরে চারবার বার হবে। 200 কোটি টাকা খরচা করে সুবর্ণরেখা নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর কেশিয়াড়ি তে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ করা হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে বিদ্যুৎ উন্নয়ন হয়েছে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বিজেপি গুন্ডা পাঠিয়ে বাংলা দখল করতে চায়।
কিন্তু বিজেপির স্বপ্ন সফল হবে না। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। তৃণমূল সরকার উন্নয়নের সরকার। তৃণমূল সরকার উন্নয়নের সময় রাজনীতি দেখেনা। তৃণমূল সরকার গরিব মানুষের সরকার। তিনি তার ভাষণে আরো বলেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না। বাম কংগ্রেসের জোট প্রার্থীকে ভোট দেবেন না । সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, তাই ওদের আপনারা ভোট দেবেন না ।
সেই সঙ্গে তিনি তাঁর ভাষণে গত দশ বছরে রাজ্য সরকার কি কি উন্নয়ন মূলক কাজ করেছিল তা তিনি বিস্তারিতভাবে তার ভাষণের মাধ্যমে তুলে ধরেন। তিনি আরো বলেন যে ক্ষমতায় থাকা সত্ত্বেও সিপিএম 34 বছর কিছুই করেনি ।আর এখন বড় বড় কথা বলছে। যাদের মানুষ খুন করে রক্তে লাল হয়েছে তারাই বলছে হাল ফেরাতে চাই লাল। বাংলার বুকে সিপিএম আর ফিরে আসবে না। বাংলার মানুষ তাদের অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। এবার বিজেপিকে প্রত্যাখ্যান করে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে।আগামীদিনে বিজেপিকে দূরবীন দিয়ে দেখতে হবে ।
সেই সঙ্গে তিনি বলেন বাংলা দখল করার জন্য যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে তার বিরুদ্ধে সকলকে এক সাথে শামিল হয়ে কাজ করতে হবে । বিজেপি বাংলা গড়ার কথা বলছে আগে সোনার গুজরাট , সোনার উত্তরপ্রদেশ করুক। তা না করে সোনার বাংলা গড়ার কথা বলছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে ।আর তারা নাকি বাংলাকে সোনার গড়ে তুলবে।
বিষয়টা হাস্যকর বলে তিনি জানান ।তাই সাতাশে মার্চ জোড়া ফুল চিনে ভোট দেওয়ার জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান। তিনি বলেন আপনারা ভয় পাবেন না আমি আপনাদের পাশে রয়েছি। তাই যারা সন্ত্রাস হিংসা ছড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন খেলা হবে সাতাশে মার্চ খেলা শুরু হবে। তিনি সেই খেলায় সকলকে শামিল হওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন নিজের ভোট নিজে দিবেন জোড়া ফুলে ভোট দিবেন। নিজের ভোট নিজে দিবেন বিজেপিকে বাংলা থেকে বিদায় দিবেন। নিজের ভোট নিজে দিন সিপিএমকে বাংলা থেকে বিদায় দিবে।

Post a Comment